x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

চাকরি

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

{ads}

বাংলাদেশ

নতুন ছবিতে আবেদনময়ী মিম

প্রকাশঃ
অ+ অ-

আজ সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দুটি স্থিরচিত্র পোস্ট করেন মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। এমন মিমকে এর আগে দেখা যায়নি। কেউ ভালোবাসার ইমোজি দিয়ে প্রশংসা যেমন করছেন, তেমনি কেউ কেউ আবার অবাকও হয়েছেন। প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে পোস্ট করা স্থিরচিত্র ছাড়া আরও দুটি স্থিরচিত্র পাঠান তিনি। মাহমুদুল হাসানের স্টাইলিং ও ‘র‌্যাফ ক্লিক’–এর তোলা মিমের সাম্প্রতিক স্থিরচিত্র নিয়ে আজকের ফটো ফিচার

 


আজ সোমবার সকালে নতুন স্থিরচিত্র পোস্ট করার পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন বলে জানালেন মিম। বললেন, মাসখানেক আগে এসব ফটোশুট করা। কারণ, অনেক দিন ধরেই র‌্যাপ ক্লিকের রফিকুল ইসলাম ভাই বলছিলেন, ‘চলো, একটা সুন্দর ফটোশুট করি।’ ওভাবেই পরিকল্পনা করা। এরপর জিম করে ফিট হয়ে তারপর এই ফটোশুট করা। ছবি : মিমের সৌজন্যে

স্থিরচিত্র ফেসবুকে প্রকাশের পর কেউ কেউ বলছেন, ভিন্ন রকম এক মিমকে দেখলাম। আবার কেউ নেতিবাচক কথাও বলছেন। মিম বললেন, ‘আমি বরাবরই ইতিবাচকতায় বিশ্বাসী। তাই তো সব ইতিবাচক কথাবার্তাকে সঙ্গী করে সামনে এগোতে চাই’ ছবি : মিমের সৌজন্যে


কথায় কথায় মিম বললেন, ‘ফেসবুক এমন একটা জায়গা, এখানে সবাই আপনার কোনো মত কিংবা চাওয়াকে পুরোপুরি সমর্থন করবে না। কিছু সংঘবদ্ধ মানুষই থাকেন, যাঁরা কোনো কিছু না ভেবেই হুটহাট আজেবাজে সবকিছুতে মন্তব্য করে বসেন! এই ধরনের মানুষ ভালো কিছুর মধ্যেও খুঁত খুঁজতে থাকেন। সবখানে উল্টাপাল্টা মন্তব্য করে তাঁদের সত্যিকারের মানসিকতার পরিচয় দেন। তাই ওসবে আমি পাত্তা দিই না। আমি একটা বিষয় বলব, কারও কোনো কিছু ভালো না লাগলে যে আক্রমণ করে কথা বলতে হবে, এসব মানসিকতা থাকা মোটেও উচিত না। এ ধরনের মন্তব্যের মাধ্যমে ওই সব মানুষ তাঁদের পারিবারিক শিক্ষা, নিজের রুচি ও মূল্যবোধের পরিচয় দেন বলে মনে করি’ ছবি : মিমের সৌজন্যে


লাক্স চ্যানেল সুপারস্টার মিম এবারের ঈদে ‘মিশন হান্টডাউন’ নামের একটি ওয়েব সিরিজ নিয়ে দর্শকের সামনে আসছেন। সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এই ওয়েব সিরিজে মিম অভিনয় করেছেন নাঈমের বিপরীতে। ছবি : মিমের সৌজন্যে




শোনা যাচ্ছে, এবারের ঈদে ‘অন্তর্জাল’ নামের একটি সিনেমাও মুক্তি পেতে যাচ্ছে তাঁর।ছবি : মিমের সৌজন্যে


মিম জানালেন, ২১ জুনের আগে ছবিটি মুক্তির ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না তিনি। ছবিটি মুক্তির বিষয়ে পরিচালক ও প্রযোজকেরাই ভালো বলতে পারবেন।  ছবি : মিমের সৌজন্যে










Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন