x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

চাকরি

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

{ads}

বাংলাদেশ

জলের গানের রাহুলের স্টুডিও ঘুরবেন ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রকাশঃ
অ+ অ-

আজ বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যেকোনো দেশে সফরকালে স্থানীয় সংস্কৃতি সম্বন্ধে জানতে শিল্পীদের স্টুডিও ভিজিট করেন তিনি। তার ধারাবাহিকতায় বাংলাদেশে এসে জলের গানের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে রাহুলের স্টুডিও ঘুরবেন তিনি।  এ সময় রাহুল আনন্দসহ চারজন শিল্পীর সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ করবেন। অন্য শিল্পীরা হলেন আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারা।

রাহুল আনন্দ গণমাধ্যমকে বলেন, ‘ফ্রান্সের মহামান্য প্রেসিডেন্টের আসার কথা আমার ঘরে। তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছি। তিনি যদি আমাকে কোনো গান শোনাতে বলেন, শোনাব। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করব।’

আজ সন্ধ্যার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন ম্যাক্রোঁ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতেই ঢাকার একটি হোটেলে ফ্রান্সের প্রেসিডেন্টের সম্মানে নৈশ ভোজ আয়োজন করেছেন তিনি। ডিনারের আগে কিংবা পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশন করা হবে।

আগামী সোমবার সকাল ৮টায় ধানমন্ডি লেকে হাঁটবেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ম্যাক্রোঁ। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। সফর শেষে সোমবারই ঢাকা ছাড়ার কথা রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন