x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

চাকরি

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

{ads}

বাংলাদেশ

সহকারী জজ নিয়োগে দ্বিতীয় কুমিল্লার নাঈম

প্রকাশঃ
অ+ অ-

রাগিব মোস্তফা নাঈম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) চূড়ান্ত ফলাফলে ২য় স্থান অর্জন করেছেন রাগিব মোস্তফা নাঈম। গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ ও মনোনীত ১০৪ জন প্রার্থীর মধ্যে তিনি এই স্থান দখল করেন। 

রাগিব মোস্তফা নাঈমের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের বনুয়াকান্দি গ্রামে। তাঁর বাবা জাকারিয়া মানিক পেশায় সাংবাদিক এবং মা নিলুফা বেগম লিলি গৃহিণী। 
জানা গেছে, রাগিব মোস্তফা নাঈম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ‘দি কার্টার একাডেমী স্কুল অ্যান্ড কলেজ’ থেকে ইংলিশ ভার্সনে এসএসসি এবং ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এরপর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে প্রথম শ্রেণিতে সিজিপিএ-৩.৭৬ পেয়ে কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএমের ফাইনাল সেমিস্টারে অধ্যয়ন করছেন তিনি। এরই মধ্যে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করলেন।

চার ভাইয়ের মধ্যে নাঈম দ্বিতীয়। তাঁর অপর তিন ভাইয়ের মধ্যে বড় ভাই মোহাম্মদ সাকিল আহমদ সিঙ্গাপুরে ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রী নেন। সেজো ভাই শিমুল রায়হান সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এলএলবি ও ছোট ভাই শান্ত তারা আদনান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে (স্নাতক) অধ্যয়ন করছেন। সন্তানদের এমন সফলতায় উচ্ছ্বসিত তাঁদের বাবা-মা।

আজ সোমবার সকালে আলাপকালে রাগিব মোস্তফা নাঈম বলেন, জীবনে সফল হতে হলে একটি স্বপ্ন নির্ধারণ করতে হবে এবং সেই স্বপ্নের পথ ধরে এগিয়ে যেতে হবে। এমন সফলতার জন্য তিনি তার বাবা-মা ও শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া কামনা করেন।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন