সিরিয়ায় সামরিক একাডেমিতে ড্রোন হামলায় নিহত ১০০
![]() |
| সামরিক একাডেমিতে ড্রোন হামলার পর হতাহতরা সড়কে পড়ে রয়েছেন |
সিরিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার কড়া জবাব দেওয়া হবে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, এই ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে সরকার। শুক্রবার থেকে এই শোক শুরু হয়েছে। এদিকে সিরিয়া সরকারের স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘাবাশ নিহতের সংখ্যা ৮০ জন বলে জানিয়েছেন। তিনি বলেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন এই হামলাকে ‘ভয়াবহ’ হিসেবে মন্তব্য করেছেন। সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, সব পক্ষকে অবশ্যই আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতাকে সম্মান করতে হবে। বেসামরিক ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন