x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

চাকরি

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

{ads}

বাংলাদেশ

দুই জিম্মিকে মুক্তি দিতে চেয়েছিল হামাস, নিতে অস্বীকার ইসরায়েলের

প্রকাশঃ
অ+ অ-
হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্ত করতে বন্দি বিনিময় চুক্তিতে যাওয়ার দাবি তুলেছেন ইসরায়েলি ও ইসরায়েলপন্থি বিক্ষোভকারীরা। ছবি: আল-জাজিরা
জিম্মি দুই ইসরায়েলিকে মুক্তি দিতে চেয়েছিল হামাস। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নিতে রাজি হয়নি বলে দাবি করেছে সংগঠনটি। শনিবার এ প্রস্তাব দেওয়া হয় বলে দাবি হামাসের। খবর: আল-জাজিরা’র 
হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেন, মানবিক দিক বিবেচনা করে নোরিত ইতশাক ও ইয়োখেফেদ লিফশিৎজ নামের দুই জিম্মিকে মুক্তি দিতে চায় হামাস। এ জন্য হামাসের পক্ষ থেকে কাতারে যোগাযোগ করা হয়।জিম্মি মুক্তির বিনিময়ে কিছুই চাওয়া হয়নি। কিন্তু ইসরায়েল তাদের নিতে রাজি হয়নি।
এদিকে দুই জিম্মিকে নিতে রাজি না হওয়ায় ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন হামাসের মুখপাত্র খালেদ আল-কাদ্দোমি। তিনি বলেন, এতে প্রমাণিত হয় সংঘাত বন্ধে আগ্রহী নয় ইসরায়েল। মানবিক বিষয় বিবেচনায় দুই জিম্মিকে কাতারের মাধ্যমে নিজ পরিবারের কাছে হস্তান্তর করার ইচ্ছা পোষণ করে হামাস। কিন্তু ইসরায়েলি সরকার তাদের নিতে রাজি হয়নি।
তবে ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, হামাসের জঘন্য প্রচারণার জবাব দেবে না ইসরায়েল। অপহরণের শিকার ও নিখোঁজ সবাইকে ফেরত আনার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন