x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

চাকরি

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

{ads}

বাংলাদেশ

নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১

প্রকাশঃ
অ+ অ-

প্রতীকী ছবি।

নরসিংদী শহরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে রানা আকবর মোল্লা (৩৮) নামের এক যুবককে হত‍্যা করেছে দুর্বৃত্তরা। এই হামলার ঘটনায় আহত হয়েছে তুষার নামের আরেক ব্যক্তি। 

সোমবার (২৩ অক্টোবর) রাত ৯টায় নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া পৌর ইদগাহের পাশে এই ঘটনা ঘটে। 

নিহত রানা মোল্লা কাউরিয়াপাড়া মহল্লার আলী আকবর মোল্লার ছেলে এবং শহর তাঁতী লীগের সাবেক নেতা ছিলেন। আহত তুষার একই এলাকার সাবেক কমিশনার নজরুল ইসলামের ছেলে। 

নিহতের স্বজনদের ভাষ্য, রানা মোল্লা ও তার বন্ধুরা মিলে কাউরিয়াপাড়া ইদগাহের পাশে জিলাপি কিনছিলেন। এ সময় এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং পিস্তল দিয়ে গুলি বর্ষণ করে। এ অবস্থায় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রানা মোল্লাকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত অবস্থায় তুষারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

নরসিংদী সদর মডেল থানার উপপুলিশ পরিদর্শক নিয়ামুল মোস্তাক বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহ পেয়েছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে, তদন্ত শেষে বলা যাবে

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন