x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

চাকরি

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

{ads}

বাংলাদেশ

রাজের বোতল ছুড়ে মারা নিয়ে মুখ খুললেন মৌসুমী হামিদ

প্রকাশঃ
অ+ অ-
রাজের বোতল ছুড়ে মারা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌসুমী হামিদ|
কোলাজ
সেলিব্রিটি ক্রিকেট লিগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা বিনোদন অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় বললে ভুল হবে না। গত শুক্রবার রাতে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে এখনো বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন শিল্পী ও কলাকুশলীরা। এ ঘটনা মামলা পর্যন্ত গড়িয়েছে। তারকারা একে অন্যদের দিকে অভিযোগের তির নিক্ষেপ করছেন। শোনা যাচ্ছে মীমাংসার কথাও। এর মধ্যে অভিনেত্রী মৌসুমী হামিদের গায়ে বোতল ছুড়ে মারার ঘটনা নতুন করে আলোচনায় আসে। কী ঘটেছিল সেদিন? এবার বিষয়টি নিয়ে ফেসবুকে মুখ খুলতে বাধ্য হলেন অভিনেত্রী।

দুই দিন ধরে বিনোদন অঙ্গনে চাউর হয়েছে, সেলিব্রিটি ক্রিকেট লিগে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় অভিনেত্রী মৌসুমী হামিদ আহত হয়েছেন। কেউ কেউ বলছেন, সেদিন চিত্রনায়ক শরীফুল রাজ ঘটনাক্রমে ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদের গায়ে পানিভর্তি একটি বোতল ছুড়ে মারেন।

মৌসুমী হামিদ|ছবি: ফেসবুক

এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী কলাকুশলীদের কেউ কেউ বলছেন, ঘটনা সত্য। কেউ আবার বলছেন, বিশেষ কোনো কারণে এই অভিনেত্রী বিষয়টি লুকিয়ে রাখছেন। এ প্রসঙ্গে অবশেষে নিজের অবস্থান জানাতে ফেসবুক স্ট্যাটাসে মৌসুমী লিখেছেন, ‘আমি আহত হই নাই। কে বা কারা এই বিভ্রান্তি ছড়াচ্ছেন আমি জানি না। শরীফুল রাজ বোতল ছুড়ে মেরেছিলেন ফ্লোরে। বোতলটি ফেটে আমার গায়ে পানি লেগেছে মাত্র। আমি নিজে এটা নিয়ে কোনো অভিযোগ করিনি। কারণ, আমি দেখেছি আমাকে বা অন্য কাউকে উদ্দেশ করে বোতলটি তিনি ছুড়ে মারেননি; বরং যাঁরা উত্তেজিত ছিলেন, তাঁদের রাজ ঠেকানোর চেষ্টা করছিলেন।’

এ ঘটনা নিয়ে সামাজিকভাবেও নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মৌসুমী হামিদকে। কেউ কেউ ফোন দিয়ে তাঁর শারীরিক অবস্থার খবর নিচ্ছেন। এতে তিনি বিব্রত। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কেন শুধু শুধু বারবার আমাকে কেন্দ্র করে এ ঘটনা ছড়ানো হচ্ছে, এটা আমি জানি না। কাল থেকে এখন পর্যন্ত অসংখ্য মানুষ আমাকে কল দিয়েছেন, যাঁরা আমাকে ভালোবাসেন। সবাই চিন্তিত হয়েই কল দিয়ে খবর নিচ্ছেন আমি ঠিক আছি কি না। আমি নিজেও ভাবিনি এত মানুষ আমাকে ভালোবাসেন।

শরীফুল রাজ|ছবি: ফেসবুক
আমরা সবাই মানুষ এবং প্রত্যেকেই আলাদা মানুষ। আপনাদের কাছে অনুরোধ, একজনকে দিয়ে সবাইকে বিবেচনা করবেন না। আর বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।’
সেলিব্রিটি ক্রিকেট লিগের (সিসিএল) দ্বিতীয় দিনের খেলায় পরিচালক দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়দের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে।

পরিচালক দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়দের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে | ভিডিও থেকে

দীপংকর দীপন প্রেস ব্রিফিংয়ে দাবি করেন, শিল্পীদের নিয়ে আয়োজিত খেলায় মাঠে ক্রিকেট ব্যাট দিয়ে আক্রমণ করা হলো, শিল্পীদের মারা হলো! ব্যাট দিয়ে তেড়ে আঘাত করা হলো। তাদের কোথায় রাগ, কোথায় ক্ষোভ? তবে নির্দিষ্ট করে হামলাকারী কারও নাম বলেননি।
হামলা প্রসঙ্গে আরেক দলের অধিনায়ক পরিচালক মোস্তফা কামাল রাজ গণমাধ্যমে বলেন, ‘অভিযোগ আমার দলের খেলোয়াড়দের বিরুদ্ধে নয়। বাইরের কিছু লোকের বিরুদ্ধে। আমি মনে করি, আমরা সবাই মিলে একটা পরিবার। সেই পরিবারে অনেক সময় ঝগড়া হয়। এখানেও তেমন একটা ঘটনা ঘটেছে।’

শরীফুল রাজ ছবি: সংগৃহীত

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন