x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

চাকরি

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

{ads}

বাংলাদেশ

খোকনকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ, দাবি ছাত্রদলের

প্রকাশঃ
অ+ অ-
ফজলুর রহমান খোকন - ফাইল ছবি

ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনকে ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশে ধরিয়ে দিয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশের দাবি, স্থানীয় জনতার সহায়তায় খোকনকে আটক করা হয়েছে।

ছাত্রদলের দাবি, মঙ্গলবার রাতে হাতিরঝিল এলাকার একটি দোকানে বন্ধুকে নিয়ে চা খাওয়ার সময় ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা ফজলুর রহমান খোকনকে হাতিরঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করে। এর আগে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান বলেন, দেশ আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে বিরোধী মত ও পথের কোনো নিরাপত্তা নেই। আজ ছাত্রদলের সাবেক সভাপতির সঙ্গে যেটা ঘটেছে, তা খুব বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।

এদিকে পুলিশ বলছে, ছাত্রদল নেতাকর্মীরা বুধবারের রাজনৈতিক কর্মসূচির সমর্থনে একটি মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন পুলিশ দেখে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ খোকনকে আটক করে বলে জানান হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন।

তিনি আরও জানান, খোকনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন