x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

চাকরি

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

{ads}

বাংলাদেশ

চট্টগ্রাম-১ আসনে গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশঃ
অ+ অ-

ছবি সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজ রোববার (৩ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিনের শুরুতেই তার মনোনয়নপত্র বাতিল হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর জমা দিতে হয়। তবে এতে ত্রুটি থাকায় মোহাম্মদ গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র বহাল রাখার জন্য তিনি আবেদন করবেন।

চট্টগ্রামের ১৬টি আসনের ১০টির রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। আর নগর ও নগরসংলগ্ন বাকি ছয় আসনের রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। আজ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিনে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে  চট্টগ্রাম-১ (মিরসরাই), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। আর বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন